খুলনায় ১১ দফা দাবিতে রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিকদের আন্দোলন কর্মসূচি ঘোষণা

আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ১৮:৫৮

বকেয়া মজুরি প্রদান, জাতীয় মজুরি কমিশন ও উৎপাদনশীলতা কমিশন রোয়েদাদ বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে সাতদিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে খুলনা রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিকরা।

 

শনিবার দুপুরে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ব পাটকলগুলোতে গেট সভা করে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে, সড়কে ভুখা মিছিল ও বিক্ষোভ, ধর্মঘট এবং আমরণ অনশন। এ সকল কর্মসূচি আগামীকাল সোমবার থেকে শুরু হয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে।

 

সভায় বক্তৃতা দেন রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক মো. মুরাদ হোসেন, প্লাটিনাম জুবিলি জুট মিলের সিবিএ সভাপতি সাহানা শারমিন, সংগঠনের নেতা হুমায়ুন কবির খান, দীন মোহাম্মদ, শেখ মো. ইব্রাহিম প্রমুখ।

 

ইত্তেফাক/এএম