নন্দীগ্রামে পাঁচ মাদক বিক্রেতা গ্রেফতার

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ১২:৩০

নন্দীগ্রামে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-১২ সদস্যরা অভিযান চালিয়ে পাঁচ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। বুধাবার বেলা সাড়ে ১১টার দিকে নন্দীগ্রাম থানা থেকে তাদের বগুড়া কোর্ট​ হাজতে প্রেরণ করা হয়েছে। 

গ্রেফতাকৃতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের গোছন গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে রবিউল ইসলাম (২৮), কদমা গ্রামের মাহাফুজার রহমানের ছেলে বুলবুল হোসেন (২৬), একই গ্রামের কাইয়ুম উদ্দিনের ছেলে ফারুক হোসেন (২৮), নাটোর জেলার সিংড়া উপজেলার তেরবাড়িয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে আব্দুল গাফফার (৩২) ও পাকুড়িয়া গ্রামের মোকছেদ খাঁর ছেলে মোসলেম খাঁ (৪০)।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ একটি দল উপজেলার গোছন গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ৮৫০ গ্রাম গাঁজাসহ পাঁচ মাদক বিক্রেতাকে গ্রেফতার করে। পরে তাদের আইনগত ব্যবস্থা নেয়ার জন্য নন্দীগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। 

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে।

ইত্তেফাক/আরকেজি