থানায় জিডি করতে গিয়ে পুলিশের মোবাইল চুরি করেছে এক ব্যক্তি। গত বুধবার নগরীর কোতোয়ালি থানায় চুরির ঘটনা ঘটে। পরে রাতেই আবদুর রহমান নামে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। তার কাছ থেকে চুরি হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি মো. মহসিন জানান, স্মার্ট কার্ড হারিয়ে থানায় জিডি করতে আসেন আবদুর রহমান নামে ৬০ বছর বয়সী এক ব্যক্তি। ডিউটি অফিসারের সহায়তায় জিডি করেন তিনি। কিন্তু জিডি করে চলে যাওয়ার সময় টেবিলে থাকা ডিউটি অফিসারের মোবাইল ফোনটি চুরি করে চম্পট দেন ওই ব্যক্তি।
আরো পড়ুন : ৪ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর
পরে রাতে মোবাইল চুরির ঘটনায় আবদুর রহমানকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে চুরি হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
ইত্তেফাক/ইউবি

