বরিশাল বিভাগের জেলা ও উপজেলাগুলোতে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। নিচে এ বিভাগের জেলা ও উপজেলার প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সংবাদ ও ছবি প্রকাশ করা হলো-
বরিশাল:
বরিশালে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দৈনিক ইত্তেফাকের ৬৭ বছরে পদার্পণে মঙ্গলবার বেলা ১১টায় বরিশাল ক্লাবের অমৃত লাল দে মিলনায়তনে সুধী সমাবেশ ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন- বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একেএম এহসান উল্লাহ, বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মো. মইদুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের স্থনীয় সরকার বিভাগের উপ-পরিচালক শহিদুল ইসলাম, বিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. খাইরুল আলম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূঁইঞা, বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডঃ এসএম ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, মেট্রোপলিটন প্রেসক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ, দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান শাহীন হাফিজ, দৈনিক সমকাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জী, যুগান্তর ব্যুরো প্রধান আকতার ফারুক শাহীন, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ-২৪ ব্যুরো প্রধান রাহাত খান, চ্যানেল২৪ এর ব্যুরো প্রধান প্রাচুর্য্য রানা, মাছরাঙা টেলিভিশনের ব্যুরো প্রধান গিয়াস উদ্দিন সুমান, ডিবিসি নিউজের ব্যুরো প্রধান অপূর্ব অপু, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ দুলাল, স্থানীয় দৈনিক পরিবর্তন প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী মিরাজ মাহমুদ, দৈনিক বরিশালের কণ্ঠের সম্পাদক ও প্রকাশক আবুল কালাম আজাদ, বরিশাল মানবাধিকার জোট সভাপতি ডা. সৈয়দ হাবিবুর রহমান, সরকারি বিএম কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো. আল-আমিন সরোয়ার, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম সরদার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার হাসিব মো. তুষার, ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা পুষ্পকলির কথা’র প্রকাশক ও সম্পাদক শামীমা সুলতানা, বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট মালিক এসোসিয়েশনের সভাপতি ও এম রহমান নিউজ এজেন্সির স্বত্ত্বাধিকারী হারুন অর রশিদ, দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিসের ফটো সাংবাদিক ফারুক লিটু, মুলাদী সংবাদদাতা আলমগীর হোসেন সুমন, বানারীপাড়া সংবাদদাতা এস. মিজানুল ইসলাম, বাকেরগঞ্জ সংবাদদাতা মো. গোলাম মোস্তফা, হিজলা সংবাদদাতা মো. আলহাজ, বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মো. মাইনুল ইসলাম মুনির, সাধারণ সম্পাদক আবুল কালাম কালু, সদর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মাজহারুল ইসলাম বাদল ও সাধারণ সম্পাদক মো. হানিফসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান উপস্থাপনা করেন বাংলাদেশ ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিসের প্রধান সমন্বয়ক শাকিলা ইসলাম।
এদিকে দৈনিক ইত্তেফাকের ৬৭ বছরে পদার্পণ উপলক্ষে বরিশাল অফিস বর্ণিল সাজে সাজানো হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর বিভিন্ন স্থানে ইত্তেফাকের লোগোসহ বিলবোর্ড স্থাপন ও প্রচার-প্রচারণা করা হয়। দেশের প্রাচীনতম দৈনিক ইত্তেফাকের জন্ম দিন উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা জানাতে ফুল ও মিষ্টি নিয়ে বরিশাল কার্যালয় আসেন। তারা ঐতিহ্যবাহী দৈনিক ইত্তেফাকের বস্তুনিষ্ঠ সংবাদের প্রশংসা করে ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
বেতাগী:

দৈনিক ইত্তেফাক পত্রিকা প্রতিষ্ঠার ৬৭ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার বরগুনার বেতাগী প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দৈনিক ইত্তেফাক পত্রিকার বেতাগী উপজেলা প্রতিনিধি মোঃ মিজানুর রহমান মজনুর শুভেচ্ছা বক্তৃতার মধ্য দিয়ে আলোচনা কার্যক্রম শুরু হয়।
বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজীব আহসানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুুজ্জামান মিয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ, মৎস কর্মকর্তা মোস্তফা আল রাজীব, সমাজসেবা কর্মকর্তা শাহিনুর রহমান, প্রেসক্লাবের সহ সভাপতি মাওলানা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক স্বপন কুমার ঢালী, প্রচার সম্পাদক মিজানুর রহমান, সদস্য রমেন চন্দ্র দেবনাথ।
মনপুরা:

ভোলার মনপুরায় আনন্দ র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক ইত্তেফাকের ৬৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা সংবাদদাতার উদ্যোগে মনপুরা প্রেসক্লাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়। দৈনিক ইত্তেফাক সংবাদদাতা মো. ছালাহউদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি মো. আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. অহিদুর রহমান, সাবেক সভাপতি মো. মাহবুবুল আলম শাহীন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আমির হোসেন হাওলাদার।
মুলাদী:

মুলাদীতে দৈনিক ইত্তেফকা পত্রিকার ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় মুলাদী প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা আলমগীর হোসেন সুমনের আয়োজনে কেক কাটেন অতিথিরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) সভাপতি সেলিম আহমেদ চৌকিদার, সাবেক প্রধান শিক্ষক মাস্টার নিজাম উদ্দীন খান, মুলাদী পৌর কাউন্সিলর ও যুবলীগ নেতা আলমগীর হোসেন, মুলাদী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবিন রাড়ী, মুলাদী প্রেসক্লাবের সহ-সভাপতি কে.এম মোশাররফ হোসেন, আক্তার হোসেন এনামুল, সদস্য সিরাজ মোল্লা, মুলাদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক সুলেমান কাদির খোকন, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, সাংবাদিক আরিফুল হক তারেক, রেজাউল করিম রেজা, ব্যবসায়ী জাকির হোসেন গাজী, সাংবাদিক মেহেদী হাসান, আবু বকর সিদ্দীক অভি, ইউসুফ খান প্রমুখ।
পিরোজপুর:

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ইত্তেফাকের ৬৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রেসক্লাবে কেক কাটার মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়। ইত্তেফাকের পিরোজপুর অফিস প্রধান মুনিরুজ্জামান নাসিম আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, বিশেষ অতিথি পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর শেখ সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও দুবলা ফিশার মেন গ্রুপের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ, টিআইবি সনাকের সভাপতি এডভোকেট শহীদুল্লাহ খান, সিনিয়র সাংবাদিক মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, নারী নেত্রী মনিকা মন্ডল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল হাসান গাজী, পৌরসভার প্যানেল মেয়র আব্দুস সালাম বাতেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভির আহমেদ প্রমুখ।
আরও পড়ুন: ৬৭ বছরে ইত্তেফাক
বরগুনা (উত্তর ও দক্ষিণ)

বরগুনায় দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় কেটকাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ইত্তেফাকের বরগুনা প্রতিনিধি আবদুল আলীম হিমুর সভাপতিত্বে এবং প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন, ইত্তেফাকের বরগুনা প্রতিনিধি জহিরুল হাসান বাদশা। ইত্তেফাককে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন- প্রেসক্লাব সভাপতি চিত্তরঞ্জন শীল, সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এ্যাড. সঞ্জীব দাস, ইত্তেফাকের শুভানুধ্যায়ী শামস উদ্দিন শানু, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু, মনির হোসেন কামাল, সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মোস্তফা কাদের, ইত্তেফাকের আমতলী সংবাদদাতা এ্যাড. শাহাবুদ্দিন পান্না, জাগোনারী’র নির্বাহী প্রধান হোসনে আরা হাসি, বাংলাদেশ বিমানের পাইলট নাদিম হাসান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি । সবশেষে প্রধান অতিথি জেলা প্রশাসক ও অন্যান্য অতিথিবৃন্দ কেক কেটে ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।
বামনা:

বরগুনার বামনায় মঙ্গলবার দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা সংবাদদাতা প্রভাষক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা সুলতানা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বামনা থানার অফিসার ইনচার্জ এসএম মাসুদুজ্জামান, কৃষি অফিসার মোঃ এনামুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ সাইম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা সমীর রঞ্জন শীল, একটি বাড়ী একটি খামার উপজেলা সমন্বয়ক মোঃ রিয়াজ হোসেন, বামনা সরকারী হাইস্কুলের প্রধান শিক্ষক এসএম হারুন অর রশীদ, প্রেসক্লাব সভাপতি ওবায়দুল কবির আকন্দ দুলাল, সিনিয়র সহ সভাপতি মোঃ জাকির হোসাইন, দৈনিক সাগরকুল পত্রিকার সম্পাদক মোঃ নেসার উদ্দীন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ নাসির মোল্লা, যুগ্ন সম্পাদক মনোতোষ হাওলাদার, প্রভাষক মোঃ হাফিজুর রহমান তালুকদার, মোঃ কামাল হোসেন প্রমুখ।
ভাণ্ডারিয়া:
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মঙ্গলবার সকালে মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের সুলতানা হোসেন সভাকক্ষে দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। দৈনিক ইত্তেফাকের উদ্যোগে এবং ইত্তেফাক পাঠক ফোরাম ও বাংলাদেশ হিন্দু পরিষদের ভাণ্ডারিয়া শাখার সভাপতি বাবুল চন্দ্র দাসের সহযাগিতায় আনুষ্ঠানিকভাবে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নাজমুল আলম।
বিশেষ অতিথি ছিলেন- জাতীয়পার্টি জেপির উপজেলা আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার, ভাণ্ডারিয়া থানার অফিসার্স ইনচার্জ এস এম মাকসুদুর রহমান, জেপির উপজেলা যুগ্ম-আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, জেপির মহিলা পার্টির উপজেলা সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা এইচএম জহিরুল ইসলাম, মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন মামুন, উপাধ্যক্ষ মো. আবু জাফর, জেপির উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু, যুগ্ম আহবায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী।
অন্যান্যের মধ্যে ভাণ্ডারিয়া পৌর সহায়ক কমিটির সদস্য ও জেপি নেতা মো. জামাল উদ্দিন মিয়া স্বপন, আওয়ামী লীগ নেতা কাজী অতিকুজ্জামানা জুয়েল, জেপির উপজেলা দপ্তর সম্পাদক মো. মোস্তফা সিকদার, মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকুজ্জামান মন্টু, উপজেলা হিন্দু,বৌদ্ধ,খৃষ্টান ঐক্য পরিষদের আইনবিষয়ক সম্পাদক শঙ্কর জীৎ সমদ্দার, যুবসংহতির উপজেলা যুগ্ম আহবায়ক বাহাদুর সরদার, ছাত্রসমাজের আহবায়ক আরিফুল ইসলাম শিমুল আকন, ভাণ্ডরিয়া উপজেলা ইত্তেফাক পাঠক ফোরাম ও বাংলাদেশ হিন্দু পরিষদের ভাণ্ডারিয়া শাখার সাধারণ সম্পাদক দিপু সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক যুগল হাওলাদার শুভ, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কুমার মালি, দপ্তর সম্পাদক নান্টু সিংহ সহশিক্ষক এবং উপজেলায় বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দৈনিক ইত্তেফাকের ভাণ্ডারিয়া সংবাদদাতা কে এম ফজলুর রহমান।
ঝালকাঠি:

ঝালকাঠিতে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ঝালকাঠি প্রেসক্লাবের মিলনায়তনে মঙ্গলবার সকাল সারে ৯ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. জোহর আলী প্রধান অতিথি হিসেবে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন। জেলা প্রতিনিধি মো. শফিউল ইসলাম সৈকতের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, সহ-সভাপতি শ্যামল সরকার, সাধারণ সম্পাদক মানিক রায়, প্রেসক্লাবের আজীবন সদস্য ও সাবেক ইত্তেফাক সংবাদদাতা মনোয়ার হোসেন খান, প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত রঞ্জন দত্ত, সাবেক সভাপতি মাওলানা আব্দুর রশিদ সূর্যালোক সম্পাদক ও টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, প্রেসক্লাব কোষাধ্যক্ষ দিলীপ মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক কেএম সবুজ প্রমুখ। সভা সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাব সহ-সভাপতি আক্কাস সিকদার।
চরফ্যাসন (ভোলা)

ভোলার চরফ্যাসনে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার প্রেসক্লাব সম্পাদক মনির আহমেদ শুভ্রর সভাপতিত্বে ইত্তেফাকের সংবাদদাতা মিজানুর রহমান নয়নের সঞ্চালনায় চরফ্যাশন প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবদীন আখন প্রধান অতিথি এবং পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। এর আগে চরফ্যাশন সদরে র্যালি অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে প্রেসক্লাব সদস্য সাংবাদিক মনির উদ্দিন চাষী, শিপু ফরাজী (অবজারভার), ইয়াছিন আরাফাত (দক্ষিনের কাগজ), এম আবু সিদ্দিক (বাংলাদেশ প্রতিদিন), এম আমির হোসেন (যুগান্তর), নোমান সিকদার (সমকাল), জামাল মোল্লা (সংবাদ), মাইন উদ্দিন জমাদার (যায়যায়দিন), কামরুল সিকদার (কালের কন্ঠ), শাহাবুদ্দিন সিকদার (মানব জমিন), মো. শোহেব (ভোরের কাগজ), মো. ছায়েদ (বিপ্লবী বাংলাদেশ), নুরুল্যাহ ভুইয়া (দখিনের সময়), স্থানীয় সংবাদপত্র বিক্রেতা আবদুল মান্নান ও কবির হোসেন উপস্থিত ছিলেন।
ভোলা
ভোলা প্রতিনিধি
দেশের ঐতিহ্যবাহী সংবাদপত্র দৈনিক ইত্তেফাক এর ৬৭ বছরে পদার্পন উপলক্ষে ভোলা প্রেস ক্লাব মিলনায়তনে প্রবীন ও নবীন সাংবাদিকদের মিলনমেলা বসেছিল। মঙ্গলবার রাত ১২ টা ০১ মিনিটে কেককেটে ,আলোচনা ও সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দৈনিক ইত্তেফাক এর ৬৭তম জন্মদিন উদযাপন করা হয়।

দৈনিক ইত্তেফাক এর ভোলা জেলা প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি প্রেসক্লাব সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠ সম্পাদক মো: হাবিবুর রহমান,প্রেসক্লাব সেক্রেটারি ও যুগান্তর প্রতিনিধি অমিতাভ অপু,প্রেসক্লাব কোষাধ্যক্ষ মোকাম্মেল হক মিলন,দৈনিক খবর পত্র প্রতিনিধি ওমর ফারুক,চ্যানেল আই প্রতিনিধি হারুন অর রশিদ,দৈনিক জনকন্ঠ প্রতিনিধি হাসিব রহমান,গাজী টিভি ও সারাবাংলা প্রতিনিধি হেলাল উদ্দিন গোলদার, মানব জমিন প্রতিনিধি মনিরুল ইসলাম,একুশে টিভি প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু,বাসস প্রতিনিধি হাসনাইন মুন্না,ভোরের কাগজ প্রতিনিধি ইমাম হোসেন নাহিদ,এশিয়ান টিভি প্রতিনিধি অনিক আহমেদ,দৈনিক ঢাকা টাইমস প্রতিনিধি ইকরামুল আলম প্রমুখ। পরে সাংবাদিক জসিম রানার একক সঙ্গীতানুষ্ঠান উপস্থিত সকলকে বিমোহিত করে।
আরও সংবাদ আসছে...

