এনায়েতপুরে তাঁত শ্রমিককে শ্বাসরোধে হত্যা

আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ১৬:০৬

সিরাজগঞ্জের এনায়েতপুরে তাঁত শ্রমিককে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত ইয়াকুব আলী (২০) থানার রুপনাই গাছপাড়া গ্রামের ইয়াসিন আলীর ছেলে। তার লাশ খুকনী আটারদাগ টাকিমারা বিলের সরিষা ক্ষেত থেকে মঙ্গলবার দুপুরে উদ্ধার করেছে।

এনায়েতপুর থানার ওসি মোল্লা মাসুদ পারভেজ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার ইয়াকুব কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। মঙ্গলবার দুপুরে তার লাশ টাকিমারা বিলের সরিষা ক্ষেতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে তারা এসে লাশ উদ্ধার করে।

আরও পড়ুন: শৈত্যপ্রবাহে নীলফামারীর জনজীবন বিপর্যস্ত

ইয়াকুবের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিবারের অভিযোগ পরিকল্পিতভাবেই কেউ তাকে ডেকে নিয়ে হত্যা করেছে। 

এ ব্যপারে থানায় মামলা হয়েছে।

ইত্তেফাক/নূহু