ফুলবাড়ীয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৬

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহীনুর মল্লিক জীবনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত ১২টার দিকে পৌর এলাকায় থেকে তাকে গ্রেফতার করে।

 

ফুলবাড়ীয়া থানার এসআই সাইদুর রহমান বলেন, ইউপি চেয়ারম্যান শাহীনুর মল্লিক জীবনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়েছে।

আরো পড়ুন : চুয়াডাঙ্গায় এএসপির গাড়িতে বোমা হামলা, গুলিবিদ্ধ যুবক আটক

গত ২০ ডিসেম্বর এনায়েতপুর বাজারে নৌকার নির্বাচনী প্রচার ক্যাম্পের সামনে ছাত্রলীগ নেতা বাবুল হোসেনের মোটরসাইকেলে অগ্নিসংযোগ করার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে আসামি করা হয়েছিল।

 

 

ইত্তেফাক/ইউবি