বরিশালের আগৈলঝাড়ায় একসাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে স্বাভাবিকভাবে পর্যায়ক্রমে দুই মেয়ে ও এক ছেলে সন্তান প্রসব করেন তিনি। ওই গৃহবধূ উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া গ্রামের মিঠুন শিকদারের স্ত্রী।
উপজেলা সদরের দুঃস্থ মানবতা হাসপাতাল সূত্রে জানা গেছে, মিঠুন শিকদারের স্ত্রী এক সন্তানের জননী রিংকু শিকদার প্রসব বেদনা নিয়ে বুধবার সকালে হাসপাতালে ভর্তি হন।
আরো পড়ুন: গভীর রাতে মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
হাসপাতালের চিকিৎসক ডা. আতিয়া পারভীনের তত্ত্বাবধানে ছিলেন ওই গৃহবধূ। তিনি জানান, বর্তমানে মা ও জন্ম নেওয়া তিন সন্তানই সুস্থ আছেন।
ইত্তেফাক/এএএম

