গাজীপুরে আগুনে ১৮৩ ঘর পুড়ে গেছে

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ১১:১৮

গাজীপুর সিটি করপোরেশনের চক্রবর্তী এলাকার একটি শ্রমিক কলোনিতে আগুন লেগে ১৮০টি ঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার ভোর বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। 

 

আগুন লাগার খরব পেয়ে সাভারের ইপিজেড ও গাজীপুরের কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের কর্মীরা এসে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

 

ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল হামিদ জানান, ভোর রাতে চক্রবর্তী এলাকার আনোয়ারা বেগমের মালিকানাধীন শ্রমিক কলোনির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ইপিজেড থেকে ৩টি ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে এসে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।  আগুনে টিনের ১৮৩টি ঘর পুড়ে গেছে।

 

 

ইত্তেফাক/ইউবি