করোনা সন্দেহে শিশুর নমুনা সংগ্রহ, বাড়ি লকডাউন

আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ১৭:৪২

নোয়াখালীর হাতিয়া উপজেলায় করোনা ভাইরাসের উপসর্গ থাকায় এক শিশুর (১২) নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। সোমবার (৬ এপ্রিল) ওই শিশুর নমুনা সংগ্রহ করা হয়। 

একই সঙ্গে ওই শিশুর বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। সংগ্রহ করা নমুনা চট্টগ্রামের সীতাকুণ্ডের সংক্রামণ ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রেজাউল করিম বলেন, নমুনা পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। 

আরো পড়ুন: ফখরুল সাহেবের বক্তব্য ‘চোখ-কান থাকতে অন্ধ-বধিরের মতো’: তথ্যমন্ত্রী

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাজিম উদ্দিন জানান, ওই শিশু চারদিন ধরে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা ও শ্বাসকষ্টে ভুগছে। তাই শিশুটি করোনা ভাইরাসে আক্রান্ত কি না তা নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। 

ইত্তেফাক/এএএম