বকশীগঞ্জ হাসপাতালের বাবুর্চি করোনায় আক্রান্ত 

আপডেট : ১২ এপ্রিল ২০২০, ০৮:৪৬

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমওেপ্লক্সের এক সিনিয়ির নার্স করোনা ভাইরাস আক্রান্তের ৩ দিন পর একই হাসপাতালের এক বাবুর্চি করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প,প কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী।

ডা. প্রতাপ নন্দী জানান, ৯ এপ্রিল ওই বাবুর্চির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ পাঠানো হয়। পরীক্ষার রিপোর্ট আসার পর বাবুর্চির দেহে করোনা ভাইরাস শনােেক্তর প্রমাণ পাওয়া যায়। তাকে আইসোলেশনে রাখা হয়েছে। হাসপাতাল ক্যাম্পাসে তার সরকারি বাসভবন লকডাউন করা হয়েছে। ওই ভবনে বসবাসরত সবাই হোম কোয়ারেন্টাইনে আছে।

ইত্তেফাক/আরকেজি