ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক রক্ষী করোনায় আক্রান্ত  

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ০০:২০

ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষী অসুস্থ আসামি নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডিউটি করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছে। তাকে মাঙ্গবার রাতে জিনজিরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারা কর্তৃপক্ষ  রাতে এ তথ্য নিশ্চিত করেছে। 

কারাগার সূত্র জানায়, কয়েকদিন ধরে কারাগারের হাজতিদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া- নিয়ে আসার সময় ওই কারারক্ষী করোনায় আক্রান্ত হয়। 

কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, কারারক্ষীর করোনায় আক্রান্ত হওয়ায় মঙ্গলবার রাতে তাকে জিনজিরা ২০ শয্যা হাসপাতালে ভর্তি কারা হয়েছে। 

ইত্তেফাক/ইউবি