নারায়ণগঞ্জ-২ : আওয়ামী লীগের নজরুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ১৪:৫১

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে আওয়ামী লীগ প্রার্থী নজরুল ইসলাম বাবু নৌকা প্রতীকে ২ লাখ ৩৬ হাজার ৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী নজরুল ইসলাম আজাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ১শত ৫২ ভোট।

 

আরো পড়ুন : নারায়ণগঞ্জ-১ : আওয়ামী লীগের গোলাম দস্তগীর গাজী বেসরকারিভাবে নির্বাচিত

এ আসনে মোট ভোটার সংখ্যা হচ্ছে ২ লাখ ৮৩ হাজার ৮৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৪  হাজার ১২২ জন এবং নারী ভোটার হচ্ছে ১ লাখ ৩৯ হাজার ৭৪৫ জন।