নতুন জামার প্রলোভনে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ

আপডেট : ২৯ মে ২০২০, ১৭:৩৬

সিরাজগঞ্জের কামারখন্দে নতুন জামা কিনে দেওয়ার প্রলোভনে ২২ বছরের এক মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধষর্ণের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার স্থানীয় কাটাখালী বাজার এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। এঘটনায় ওই তরুণীর মা বাদি হয়ে শুক্রবার দুপুরে কামারখন্দ থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেছেন।

অভিযুক্তের নাম জিল্লুর রহমান। তিনি উপজেলার পুরনা দোগাছী গ্রামের মৃত আকবার আলীর ছেলে। পেশায় জিল্লুর ভ্যানচালক।

মামলার এজাহারে জানা যায়, গত মঙ্গলবার জিল্লুর ওই তরুণীকে নতুন জামা কিনে দেওয়ার কথা বলে তার ভ্যানে করে স্থানীয় কাটাখালী বাজারের কথিক ঘটক জুলমত আলীর বাড়িতে নিয়ে গিয়ে জলমত আলীর ঘরে নিয়ে ধর্ষণ করে। 

আরও পড়ুন: এবার অর্ধশতাধিক ডিম দিলো ‘জুলিয়েট’

এ ঘটনায় কামারখন্দ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পলাশ চন্দ্র দেব জানান, ঘটনার পর থেকে জিল্লুর পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। 

ইত্তেফাক/এসি