করোনাকালে নৌ পথে যাত্রীদের ঝুঁকি এড়াতে ঢাকা-বরিশালসহ দক্ষিণাঞ্চলের ৩৪টি নৌরুটে চলাচলকারী ৯৫টি লঞ্চে বিশেষ ব্যবস্থায় যাত্রী পারাপার করে চলেছেন লঞ্চ মালিক কর্তৃপক্ষ। লঞ্চের দ্বিতীয় ও তৃতীয় তলার ডেকে ব্যবস্থা করা হয়েছে বিশেষ ডাবল সিটের।
দূরত্ব বজায় রেখে সিটগুলোতে রাখা হয়েছে আরামদায়ক ফোম ও বালিসের ব্যবস্থা। যার ফলে লঞ্চে যাত্রীরা শুয়েবসে নিজ গন্তব্যে যাতায়াত করছেন। সিট প্রতি ছয়শ থেকে আটশ টাকা, সিঙ্গেল কেবিন পনেরোশ টাকা, ডাবল কেবিন আড়াই হাজার এবং ভিআইপি কেবিন চার থেকে ছয় হাজার টাকা ভাড়া নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন লঞ্চ যাত্রীরা।
লঞ্চ মালিক সমিতির কর্মকর্তা কামাল হোসেন জানান, ঢাকা-বরিশালসহ দক্ষিণ অঞ্চলের বিভিন্ন নৌ রুটে লঞ্চে শীতাতপ নিয়ন্ত্রণ, আলোক সজ্জা, ফ্যান, ওয়াটার পাম্প সার্ভিস, রেস্তোরা চালানোসহ একটি লঞ্চ যাওয়ায় ও আশায় প্রায় ১০ থেকে ১২ বেরেল তেল প্রয়োজন হয়। তারপর যাত্রীদের নিরাপত্তা জন্য এ ব্যবস্থা। উপরন্তু আনসার সদস্যসহ ৪০ থেকে ৫০ জন লঞ্চ স্টাফদের খাবার ও বেতন বহন করে লাভের মুখ দেখতে হয়।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে সেই শিশু কিশোর নির্যাতনকারীদের একজন গ্রেফতার
তবে লঞ্চের এ ভাড়া নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ শোনা যায়নি।
ঢাকা নদী বন্দর যুগ্ম পরিচারক একেএম আরিফ উদ্দিন জানান, সকল ব্যবস্থা বিআইডাব্লুউটিএ ও লঞ্চ মালিক সমিতির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। যাত্রীদের ঝুঁকিমুক্ত রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ইত্তেফাক/এসি
