চরভদ্রাসনে বন্যার্তদের মাঝে এমপি নিক্সন চৌধুরীর ত্রাণ বিতরণ অব্যাহত

আপডেট : ০৩ আগস্ট ২০২০, ১৫:৫৮

ফরিদপুরের চরভদ্রাসনে সোমবার (৩ আগস্ট) বেলা ১২টার দিকে এমপি মজিবুর রহমান চৌধুরী(নিক্সন) এর ব্যক্তিগত তহবিল হতে উপজেলার তিনটি ইউনিয়নের বন্যার্ত ৮৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। 

এদিন উপজেলা পরিষদ এর সামনে অবস্থিত পার্টি অফিসে বন্যার্তদের মাঝে অব্যাহত ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন)।

জানা যায়, বন্যায় ক্ষতিগ্রস্ত প্রত্যেকের মাঝে এদিন ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১লিটার তেল ও ১ কেজি চিড়া বিতরণ করা হয়েছে। এরমধ্যে সদর ইউনিয়নে ৪৫০ পরিবার,গাজিরটেক ইউনিয়নে ২০০ ও চর হরিরামপুর ইউনিয়নে ২০০ পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন-চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ নাজনীন খানম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী মোল্যা, বিশিষ্ট সমাজসেবক বজলু মৃধা,মো. শাহজাহান মোল্যা, চরভদ্রাসন কলেজের সাবেক ভিপি মো.মিজানুর রহমান ও আবুল খায়ের প্রমুখ। 

 

 

ইত্তেফাক/এএএম