ভোলার লালমোহনে ৮২০ জন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকের হাতে পাঁচ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর অনুদানের অর্থ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৩আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষকদের হাতে এই অনুদানের অর্থ তুলে দেন ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এমপি শাওন বলেন, ‘করোনা দুর্যোগকালীন সময়ে প্রধানমন্ত্রী হাসিনা বিশেষ বিবেচনা করে সারা বাংলাদেশের নন এমপিও শিক্ষকদের জন্য এই অনুদান বরাদ্দ দিয়েছেন। এর মধ্যে লালমোহন উপজেলার ১৬৫টি স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসায় প্রায় ২০ লাখ টাকা দেওয়া হলো।’
আরও পড়ুন: কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহাম্মদ ও ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ এবতেদায়ি মাদরাসা সংশ্লিষ্ট ওলামালীগের নেতারা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এএএম

