ঝিনাইদহের কোটচাঁদপুরে পুকুরে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ১২:১৪

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার রাজাপুর আলহেরা হাফেজিয়া মাদ্রাসার দুই ছাত্র পুকুরের পানিতে ডুবে মারা গেছে।

মৃতরা হলো, কালীগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের মোঃ ফোরকান আলির ছেলে মিশন ( ১২ ) ও কোটচাঁদপুর উপজেলার বলুহর ঢালিপাড়ার  বাহাদুর ঢালির ছেলে জাকারিয়া ( ১২ )। বৃহস্পতিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।

কোটচাঁদপুর থানার ওসি মোঃ মাহবুবুল আলম জানান, ওই দুই ছাত্র মাদ্রাসার বোডিং এ থেকে পড়াশুনা করতো। বৃহস্পতিবার বিকালে তারা পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। রাতে খোঁজাখুঁজির পরও পাওয়া যায় না।  শুক্রবার ভোরে একজনের লাশ ভেসে উঠে। এরপর গ্রামবাসী অপর জনের লাশ উদ্ধার করে। এব্যাপারে  থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ইত্তেফাক/এমআরএম