ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা বাস ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে। সোমবার দিবাগত রাতে ঢাকা-খুলনা বিশ্বরোডের ভাটিয়াপাড়া নামক বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- গাজীপুর জেলার আসিক রায়হান, রংপুর জেলার শরিফুল ইসলাম, বাগেরহাট জেলার কালাম শেখ, ইলিয়াচ শেখ ও বাবুল শিকদার, খুলনা জেলার ফরহাদ শেখ ও জিহাদ শেখ। এ ব্যাপারে ভাঙ্গা হাই-ওয়ে থানার উপ-পরিদর্শক সজীব কুমার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।
আরো পড়ুন : বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সবচেয়ে বড় সুবিধাভোগী ছিলেন জিয়া: খালিদ
হাই-ওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, ‘খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ইমাদ পরিবহনে যাত্রী বেশে আন্তঃজেলা ডাকাত দল গাড়ির ভেতরে অবস্থান নেয়। উক্ত তথ্যের ভিত্তিতে আমি সড়কে অবস্থান নিয়ে বাসটিকে তল্লাশি করি। এ সময় ডাকাত দল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আমরা তাদের ধরে ফেলি।
ইত্তেফাক/ইউবি

