মহেশপুরে ফেনসিডিল ও গাঁজাসহ আটক ৩

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ১৩:২৩

ঝিনাইদহের মহেশপুরে সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে এম্বুলেন্স ভর্তি ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে ২২৫ বোতল ফেনসিডিল, ৮কেজি গাঁজা, এম্বুলেন্স সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। 

আটককৃতরা হলেন- যশোরের কোতোয়ালী থানাধীন চাঁচড়া রায়পাড়া গ্রামের কওসার আলীর ছেলে এম্বুলেন্স ড্রাইভার মাজহারুল ইসলাম সাগর (২৫), মানিকদিহি মথুরাপুর গ্রামের মাহাবুর রহমানের ছেলে রুবেল হোসেন (২৫) ও সুলতানপুর দক্ষিনপাড়া ফতেপুর গ্রামের শহিদুল খাঁর ছেলে ইমরান হোসেন (২৭)।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মহেশপুর থানায় মামলা হয়েছে যার নং-৪৮ তারিখ-৩১/০৮/২০। আটককৃতদেরকে জেল-হাজতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এএম