গাইবান্ধায় কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২ 

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ২১:০৩

গাইবান্ধার পলাশবাড়ীতে কাভার্ডভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে পলাশবাড়ী উপজেলা শহরের সরকার ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের সাবদিন গ্রামের মানিক চন্দ্রের ছেলে ভ্যানচালক নিমাই চন্দ্র (২৮) ও একই ইউনিয়নের বরিশাল গ্রামের নিখিল চন্দ্রের ছেলে খোকন চন্দ্র (১৯) । এ ঘটনায় আহত দুইজনকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

আরো পড়ুন : বুড়িগঙ্গার তীরের ডকইয়ার্ড দ্রুত স্থানান্তরের নির্দেশ নৌ প্রতিমন্ত্রীর 

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানী জানান, সকাল ৮টার দিকে নিমাই চন্দ্র ভ্যানে তিনজন যাত্রী নিয়ে উপজেলার জুনদহ বাজার থেকে পলাশবাড়ী উপজেলা শহরে যাচ্ছিল। পথে সরকার ফিলিং স্টেশনের সামনে রংপুর থেকে বগুড়াগামী একটি কাভার্ডভ্যান পিছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক নিমাই চন্দ্র ঘটনাস্থলে নিহত হন ও তিন যাত্রী আহত হন। আহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে খোকন চন্দ্র মারা যান।  আহত অপর দুইজনের পরিচয় জানা যায়নি।

ইত্তেফাক/ইউবি