রংপুরে তিন সার্ভার হ্যাকারকে গ্রেফতার করেছে পুলিশ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ২২:২২

রংপুরে গ্র্যান্ড প্যালেস হোটেলের সার্ভার হ্যাক করা তিন হ্যাকার গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। হ্যাকারের কাছ থেকে উদ্ধার করেছে কম্পিউটার ২ টি পিসি,২ টি মনিটর, ১টি পেনড্রাইভ ও মোবাইল ফোন ৫টি।

গ্রেফতারকৃত হলো মো: আক্তারুজ্জামান মারুফ (২৮), পিতা মৃত আবুল কালাম, মাতা হামিদা খাতুন, মো: মাসুদুর রহমান রোমান (২৯), পিতা মকসুদুর রহমান, মাতা মঞ্জুয়ারা বেগম, উভয় সাং নিউ শালবন, লিয়ন হাসান (৩০), পিতা-মৃত মাহফুজার রহমান, মাতা আফরোজা বেগম, সাং- বিনোদপুর, সর্ব থানা-কোতয়ালী, আরপিএমপি, রংপুর।

মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এক প্রেস বার্তায় সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক প্রেসবার্তায় জানান, গত ২৩ সেপ্টেম্বর ভোর ৫টা ৫৬ মিনিটে গ্র্যান্ড প্যালেস হোটেল এন্ড রিসোর্টস লিমিটেডের অপারেশন ম্যানেজারের ই-মেইলে অজ্ঞাতনামা ব্যক্তিরা ই-মেইল করে জানান যে, গ্র্যান্ড প্যালেস হোটেলের সার্ভার হ্যাক করা হয়েছে এবং তাদের কাছে ব্যাকআপ আছে। অজ্ঞাত আসামীরা ই-মেইলে তাদের সহিত যোগাযোগ করতে বলে। যোগাযোগ না করলে তাদের কাছে থাকা অফিশিয়াল আইডি হ্যাক করে বড় ধরনের ক্ষতি করবে। পরবর্তীতে অজ্ঞাতনামা আসামিরা গ্র্যান্ড প্যালেস এর ম্যানেজারের অফিশিয়াল নাম্বারে ফোন করে একটি বিকাশ নাম্বার দেয় এবং ৪৫ হাজার টাকা পাঠাতে বলে। উক্ত টাকা না পাঠালে তাদের সার্ভারে থাকা গুরুত্বপূর্ণ তথ্য অন্যত্র বিক্রি করে দেবে বলে হুমকি প্রদর্শন করে।

আরো পড়ুনঃ ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ হারালেন

উক্ত ঘটনার প্রেক্ষিতে সোমবার রংপুর মেট্রোপলিটন এর উপ-পুলিশ কমিশনার (অপরাধ) জনাব মো: আবু মারুফ হোসেন মহোদয়ের নির্দেশে অফিসার ইনচার্জ জনাব মো: আব্দুর রশিদ, ইন্সপেক্টর (তদন্ত) জনাব মো: রাজিফুজ্জামান বসুনিয়া, এসআই মো: রফিকুল ইসলাম, এসআই মো: এরশাদ আলী, এসআই মো: আমিনুল ইসলামসহ কোতয়ালী থানা টিম মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নিম্নোক্ত মালামালসহ ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করে। 

এসময় পুলিশ কম্পিউটার পিসি ২ টি, মনিটর ২ টি, পেনড্রাইভ ১ টি, মোবাইল ফোন ৫ টি উদ্ধার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালী থানায় ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ১৮/৩৩/৩৪/৩৫ সহ ৩৮৫ পেনাল কোড মামলা রুজু করা হয়েছে।


ইত্তেফাক/এমএএম