মহেশপুরে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দালালসহ আটক ৫ 

আপডেট : ০১ অক্টোবর ২০২০, ১৬:১৯

ঝিনাইদহের মহেশপুরের খোসালপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দালালসহ ৫ জন বিজিবির হাতে আটক হয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে তাদের আটক করা হয়। 

বিজিবি সূত্রে জানা গেছে, ৫৮ বিজিবির অধীনস্থ খোসালপুর বিওপির টহল দল উপজেলার খোশালপুর থেকে নড়াইল জেলার মাইজ পাড়া গ্রামের দীপক সরকারের ছেলে প্রসেনজিৎ সরকার (২৫), প্রসেনজিৎ সরকারের স্ত্রী তিথি সরকার(১৮), ঝন্টু রায়ের মেয়ে রিয়া রায়(১৮) ও গাইবন্দা জেলার শিবপুর গ্রামের জাবেদ আহম্মেদের স্ত্রী তানিয়া আক্তারকে(২০) আটক করে। 

আরও পড়ুন: ‌করোনায় অভিনেতা নিশোর বাবার মৃত্যু

এছাড়া প্রবেশে সহায়তা করার অপরাধে দালাল উপজেলার জলিলপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে রনি আহম্মেদকে(২১) আটক করে।

এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা হয়েছে। আসামিদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। 

ইত্তেফাক/এএএম