টাঙ্গাইলে ট্রেন-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত এক

আপডেট : ০২ অক্টোবর ২০২০, ১১:০৯

টাঙ্গাইলের কালিহাতীর হাতিয়া এলাকায় ট্রেনের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে একজন নিহত হ‌য়ে‌ছে। এতে আহত হয়েছে চারজন। এছাড়া দুর্ঘটনার পর ঢাকার সাথে উত্তর ও দ‌ক্ষিণব‌ঙ্গের সা‌থে ট্রেন যোগাযোগ বন্ধ হ‌য়ে যায়। এতে ট্রেনের এক‌টি ব‌গি ক্ষতিগ্রস্ত হ‌লে সে‌টি উদ্ধা‌রের পর ট্রেন চলাচল স্বাভা‌বিক হয়।  

শুক্রবার সকাল ৮টায় ঢাকা-উত্তরবঙ্গ রেললাইনেকর কা‌লিহাতী উপ‌জেলার হা‌তিয়া নামক এলাকায় এই ঘটনা ঘ‌টে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ জানায়, ঢাকা - বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের হা‌তিয়া এলাকায় কাভার্ডভ্যােন ও পিকআপ সংঘর্ষ হয়। প‌রে কাভার্ডভ্যাকন‌টি ছিট‌কে সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সা‌থে সংঘর্ষ হয়। এতে ট্রেন‌টি ক্ষ‌তিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক নিহত হয়। আহত হয় আরও চারজন। ত‌বে চাল‌কের প‌রিচয় পাওয়া যায়‌নি। এঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ঘণ্টাব্যাপী ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন থাকে। পরে দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করার পর ট্রেন চলাচল স্বাভা‌বিক হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশ‌নের মাস্টার (বু‌কিং) জানান, ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের কা‌লিহাতী উপ‌জেলার হা‌তিয়া এলাকায় কাভার্ডভ্যাংন ও পিকআপে সংঘর্ষ হয়। সংঘ‌র্ষের সময় কাভার্ডভ্যােন‌টি ছিট‌কে প্রথ‌মে চলন্ত ট্রেনের ইঞ্জিন ব‌গি‌তে ধাক্কা লা‌গে। এরপর সে‌টি দ্বিতীয়বার ছিট‌কে ট্রেনের তে‌লের বগির সা‌থে সংঘর্ষ হ‌লে বগি ক্ষ‌তিগ্রস্ত হয়ে তেল বের হ‌তে থা‌কে। প‌রে ট্রেন‌টি থামি‌য়ে মেরাম‌তের কাজ করা হয়। প্রায় এক ঘণ্টা মেরাম‌তের পরও তেল পরা বন্ধ না হ‌লেও ট্রেন চলাচল স্বাভা‌বিক কর‌তে দুর্ঘটনা কব‌লিত ট্রেন‌টি ছে‌ড়ে দেয়া হয়।

ইত্তেফাক/এমআরএম