ফরিদগঞ্জে ভাইরার মেয়েকে ধর্ষণের অভিযোগে কামরুল হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে পুলিশ গৃদকালিন্দিয়া বাজার থেকে বুধবার রাতে আটক করেছে। সে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার দক্ষিণ কেরোয়া গ্রামের মৃত আলী আহাম্মদ মোল্লার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গত ২৫ সেপ্টেম্বর ১০ম শ্রেণীতে পড়ুয়া ওই মেয়ে প্রাইভেট পড়তে যাওয়ার সময় পথিমধ্যে তাকে ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক কামরুল মোটরসাইকেল করে উঠিয়ে নিয়ে যায়। পরে ধর্ষণের ভিডিও ধারণ করে।
বহু খোঁজাখুঁজির পর ৭ অক্টোবর (বুধবার) পাশবর্তী রায়পুর পৌর এলাকার খাঁজুরতলা সেলিম মঞ্জিল থেকে মেয়েটিকে উদ্ধার করে পরিবারের সদস্যরা।
মামলার তদন্তকারী এসআই নুরুল ইসলাম জানায়, ৭ অক্টোবর মেয়েটির মা বাদী হয়ে মামলা করে। সে প্রেক্ষিতে বৃহস্পতিবার আসামী কামরুলকে আটক করে জেল হাজতে পাঠানো হয়।
ইত্তেফাক/আরকেজি

