মায়ের দেয়া কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন ১৫ লক্ষ টাকা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ১২:১৬

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ দর্জিপাড়ার বাসিন্দা খায়রুল আলমের ছেলে সাইফুল ইসলাম (২৫) কিডনি রোগে আক্রান্ত। তার জন্মদাতা মা নুরন্নিছা বেগম ছেলেকে একটি কিডনি দান করতে চান।

কিন্তু চিকিৎসকেরা পরামর্শ অনুযায়ী কিডনি প্রতিস্থাপনের জন্য প্রায় ১৫ লক্ষ টাকার প্রয়োজন। এত টাকা পরিবারের পক্ষে যোগাড় করা সম্ভব নয়। ইতিমধ্যে তার চিকিৎসার ব্যয়ভার বহন করতে শেষ সম্বলটুকু বিক্রি করতে হয়েছে।

এজন্য সাইফুলের মা-বাবা সবার কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা- নুরুন্নিছা বেগম, হিসাব নং ২০৫০১৫৬০২০২৭৫৪৯০৮, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. লোহাগাড়া শাখা, চট্টগ্রাম।

ইত্তেফাক/এমআর