সুনামগঞ্জে ৪ কোটি টাকার মাদক ধ্বংস

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১৮:১০

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক ৯ অক্টোবর ২০১৬ তারিখ হতে ২০ জানুয়ারি ২০১৯ তারিখ পর্যন্ত জব্দ করা তিন কোটি ৬৬ লাখ ৭৬ হাজার ৫৪৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) প্রাঙ্গণে মাদকদ্রব্য ধ্বংস করা আগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট বিজিবি উপ-মহাপরিচালক সেক্টর কমান্ডার কর্নেল মো. শহিদুল ইসলাম।

আরো পড়ুন: জিম্বাবুয়ের বিক্ষোভে পুলিশি বর্বরতা, নিহত ১২

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮বিজিবি) অধিনায়ক পরিচালক লে. কর্নেল মো. মাকসুদুল আলম, সুনামগঞ্জ পুলিশ সুপার বরকতুল্লাহ খান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেরগুল আহমদ, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সাজিদুল ইসলাম, সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির সভাপতি লতিফুর  রহমান রাজু  প্রমুখ। 

ইত্তেফাক/অনি