ব্ল্যাকমেইল করে গৃহবধূকে ধর্ষণ

আপডেট : ০৪ মার্চ ২০২১, ১৮:২৮

ব্ল্যাকমেইল করে গৃহবধুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে সমীরন মন্ডল (৩০) নামে এক ধর্ষককে গ্রেপ্তার করেছেন পুলিশ। সমীরন মন্ডল পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের শ্রীনিবাস মন্ডলের ছেলে। 

পুলিশ জানায়, একটি মুরগী ফার্মে কর্মচারী হিসেবে কাজ করত সমীরন। স্বামীর অনুপস্থিতিতে সমীরন কৌশলে গৃহবধূর সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে। এমনকি গোপণে নগ্ন ভিডিও ধারণ করে রাখে সমীরণ। পরে ভিডিও প্রকাশ করার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে গৃহবধূকে। 

এ ঘটনায় সমীরনের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ও নারী-শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী। 

পাইকগাছা থানার ওসি মো: এজাজ শফী জানান, ভুক্তভোগীকে শারীরিক পরীক্ষার জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত সমীরনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/এসসিএস