গাজীপুরে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত

আপডেট : ২০ মার্চ ২০২১, ২১:৫৪

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় সিটি করেপোরেশনের উপসহকারী প্রকৌশলী আনিকা তাবাসসুম (২৫) নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভোগড়া  বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আনিকা নগরীর ২৭ নম্বর এলাকায় বাসিন্দা। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আনিকার বন্ধু আল ইমরান আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক জানান, আনিকা সাইট ভিজিট করে তার বন্ধু আল ইমরানের মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। ভোগড়া  বাইপাস এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আনিকা তাবাসসুম নিহত হন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/ইউবি