কাঁঠালিয়ায় বিধবাকে পালাক্রমে ধর্ষণ, আটক ১

আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ১৬:২৪

ঝালকাঠির কাঁঠালিয়ায় গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ওই নারীর মোবাইল ছিনিয়ে নিয়ে ঘর ছাড়া করার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রবিবার (৪ এপ্রিল) দুপুরে কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার কাছে বিচার চেয়ে লিখিত অভিযোগ দিয়েছেন ভিকটিম। উপজেলার শৌলজালিয়া আবাসনের ৯নং ঘরে ৩১ মার্চ বুধবার রাতে ঘটনাটি ঘটে। 

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ঘর নেই, জমিও নেই প্রকল্পের অধীনে শৌলজালিয়া গ্রামে নির্মিত আবাসনে সরকারিভাবে বরাদ্দ পেয়ে বসবাস করছে স্বামী পরিত্যক্তা অসহায় গৃহবধূ। ঘরে লোক আছে এমন অযুহাতে ৩১ মার্চ বুধবার রাত ২টায় দরজায় নক করে মালেক খলিফার ছেলে মাইদুল খলিফা বলে পরিচয় দেয়। পরিচয় পেয়ে ঘরের দরজা খুললে তারা ভিতরে প্রবেশ করে। এসময় তার সাথে রফিক নামেও একজনে প্রবেশ করে। রফিক দরজা বন্ধ করে দিয়ে প্রথমে মাইদুল ও পরে রফিক তার ধর্ষণ করে। ডাকচিৎকার দিলে একজনের সময় আরেকজনে নগ্ন ভিডিও ধারণ করে। একথা কাউকে বললে এসব কিছু ফেসবুকে ছেড়ে দেয়ার হুমকি দেয় এবং ওই সময়ে যাতে কারো কাছে ফোন দিতে না পারে এজন্য ভিকটিমের মোবাইলটিও নিয়ে যায়। পরের দিন (১ এপ্রিল) স্থানীয় ইউপি সদস্য শামসুল আলমকে জানালে তিনিও সরেজমিনে জেনে সত্যতা পান। 

ভিকটিম আরো জানান, ইউএনও ২ এপ্রিল আবাসন পরিদর্শন করতে গেলে তিনি এসময় তার কাছে মৌখিকভাবে ঘটনার বর্ণনা জানালে লিখিত অভিযোগ দিতে বলেন।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান রিপন জানান, মাইদুল আর আমাদের বংশ একই। আমি ঘটনাটি গতকাল বিকেলেই (৩ এপ্রিল) শুনেছি। আমার কাছে কেউ কিছু আগে থেকে বলেনি। ভিকটিমও আমার জ্ঞাতী আত্মীয় এবং অসহায় হওয়ায় আমি তাকে ঘর দিয়েছি। অপরাধী যেই হোক তার সুষ্ঠ বিচার দাবি করেন তিনি। 

কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুফল চন্দ্র গোলদার জানান, অভিযোগ পেয়ে ভিকটিমসহ থানায় পাঠানো হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) আইনগত ব্যবস্থা নিবে। 

কাঁঠালিয়া থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, ইউএনও মহোদয়ের কাছে দেয়া একটি অভিযোগ তিনিই আমার কাছে ভিকটিমসহ পাঠিয়েছেন। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জিজ্ঞাসাবাদের জন্য রফিক নামে একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। 

ইত্তেফাক/এমএএম