৯০ বোতল ভারতীয় মদসহ নারী আটক

আপডেট : ২৯ জুলাই ২০২১, ১১:৩৪

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

গতকাল বুধবার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার ওই নারীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

No description available.

মদসহ আটক স্বপ্না বেগম উপজেলার নরসিংপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের সমুজ মিয়ার স্ত্রী।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনের বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়েছে। আটক নারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তার অন্যান্য সহযোগীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/এমআর