দিনাজপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. নজরুল ইসলাম ওরফে নুরুল্লা (৪০)। তিনি দিনাজপুর জেলার কোতোয়ালী থানার খানপুর গ্রামের মৃত আফতাব উদ্দিনের পুত্র।
এ সময় তার কাছে থেকে একটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, দুইটি পিস্তলের ম্যাগাজিন, তিন রাউন্ড কার্তুজ, পাঁচটি উগ্রবাদী বই, ১০টি লিফলেট এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব-১৩ জানায়, সিপিসি-১, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দিনাজপুর জেলার কোতোয়ালী থানার খানপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আরো পড়ুন: গুঞ্জনে কান দিতে না করলেন প্রিয়াঙ্কা!
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া জঙ্গি জানায়, সে দীর্ঘদিন যাবত আত্মগোপনে থেকে সংগঠনের সদস্য সংগ্রহ, প্রশিক্ষণ, চাঁদা, অস্ত্র সংগ্রহের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলো। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ইত্তেফাক/অনি

