গলায় ফাঁস দিয়ে ক্লিনিকের কর্মচারির আত্মহত্যা

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৪৫

পটুয়াখালীর কলাপাড়ায় অনিকা মাঝি (১৭) নামে জননী প্যাথলজি ক্লিনিকের এক কর্মচারি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। শনিবার সকাল সাড়ে দশটার দিকে পৌর শহরের নতুন হাসপাতাল রোড এলাকার জননী প্যাথললি থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। অনিকা মাঝি কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকার নির্মল মাঝির মেয়ে।

ক্লিনিক সূত্র জানায়, কয়েক মাস আগে অনিকা মাঝি পরিচ্ছন্নকর্মী হিসাবে জননী প্যাথলজিতে যোগদান করেন। আজ (শনিবার) সকাল দশটায় নাস্তা খাওয়ার কথা বলে ক্লিনিকের পিছনের একটি রুমে যায়। তারপর ভিতর থেকে রুমের দরোজা আটকে ফ্যানের সঙ্গে ওড়না জড়িয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

ক্লিনিক কর্তৃপক্ষ থানা পুলিশকে সংবাদ দিলে তারা রুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করে।

অনিকার পারিবার সূত্র জানায়, কি কারণে সে আত্মহত্যা করেছে তা তারা জানে না।

আরও পড়ুনঃ হবিগঞ্জে মাটি চাপায় একজন নিহত

কলাপাড়া থানার ওসি (তদন্ত) আলী আহম্মদ জানান, সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে।

ইত্তেফাক/নূহু