ঈশ্বরদীতে ৮ দিনের শিশু চুরি

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:২৫

ঈশ্বরদীতে ৮ দিনের শিশু কন্যা চুরির ঘটনা ঘটেছে। রবিবার সকাল সাড়ে ১১টায় শহরের শহীদ আমিনপাড়া এলাকার শাহ জামালের ৮ দিনের শিশু কন্যা নুরি নিজ বাড়ির শয়নকক্ষ থেকে চুরি হয়েছে।

নুরির চাচা আবু মুসা জানান, সকাল সাড়ে ১১টার দিকে বাড়িতে তার ভাবী শায়লা বেগম ও ৮ দিন বয়সের শিশু কন্যা নুরি ছিল। নুরিকে বিছানায় রেখে ভাবী বাথরুমে যান। বাথরুম হতে এসে দেখেন নুরি বিছানায় নেই। অনেক খোঁজাখুঁজির পরও তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। সঙ্গে সঙ্গে এলাকার মসজিদের মাইকে নিখোঁজের বিষয়টি এলাকাবাসীকে জানানো হয়েছে।

তিনি বলেন, আমরা বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছি। ঈশ্বরদী থানা পুলিশকেও বিষয়টি অবহিত করা হয়েছে। 

আরও পড়ুনঃ বগুড়ায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

ঈশ্বরদী থানা পুলিশ শহীদ আমিনপাড়া শাহ জামালের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করে শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করেছে।

ইত্তেফাক/নূহু