বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রীকে (১৩) অপহরণের ৬ দিন পরেও উদ্ধার করতে পারেনি পুলিশ।
অপহরণের শিকার স্কুলছাত্রীর পারিবারিক সুত্রে জানা গেছে, ১৬ ফ্রেরুয়ারি কমলাপুর গ্রামের নিজ বাড়ি থেকে ওই স্কুলছাত্রী প্রাইভেট পড়ার জন্য স্কুলে যাচ্ছিল। পথিমধ্যে প্রতিবেশি কালাম সরদারের পুত্র রেজাউল সরদার (১৯) তাকে অপহরণ করে নিয়ে যায়।
আরও পড়ুনঃ বাস চাপায় স্কুলছাত্র নিহত
এ ঘটনায় ওই স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে গত ২১ ফেব্রুয়ারি রাতে গৌরনদী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে রেজাউল সরদারকে আসামি করে মামলা দয়ের করেন।
ইত্তেফাক/নূহু

