দিনাজপুরের ফুলবাড়িতে ব্যাটারিচালিত রিকশা-ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহতের নাম সামছুন নাহার (২০)। নিহত সামছুন নাহার নারায়নগঞ্জ বন্দর এলাকার পারভেজের স্ত্রী ও ফুলবাড়ি উপজেলার আমড়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।
রবিবার দুপুর পৌঁনে একটায় উপজেলার পুকুরহাট মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সামছুন নাহারের স্বামী পারভেজ বলেন, সামছুন নাহার দুই সন্তানের জননী। রবিবার সন্তানের শারিরীক অসুস্থতার কারণে উপজেলার আটপুকুরহাট নামক স্থানে ডাক্তার দেখাতে আসেন। ডাক্তার দেখানো শেষে শ্বশুরবাড়ী ফেরার পথে পুকুরহাট মোড় নামকস্থানে অচমকা ব্যাটারিচালিত রিকশা-ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে যায়। তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনঃ জীবননগরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আলমসাধুর চালক নিহত
থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবিব বলেন, ‘বিষয়টি জানা নেই। খোঁজ নেওয়া হচ্ছে।’
ইত্তেফাক/নূহু

