শরণখোলায় রবিবার সকালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে। নিহত শিশুর নাম ইউসুফ শাহরিয়ার (৪)। সে ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. ইব্রাহীম আকনের ছেলে।
ভূক্তভোগী পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার সকালে খেলতে খেলতে সবার অলক্ষ্যে বাড়ির পুকুরে পড়ে ডুবে যায় শাহরিয়ার। বাড়ির বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে পরে পুকুরে তল্লাশি করে পানির নিচ থেকে তাকে উদ্ধার করা হয়। সকাল ১০টার দিকে শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুনঃ ঝিনাইদহে পৃথক ২টি হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শোহান আহমেদ জানান, ‘শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।’
ইত্তেফাক/নূহু

