মহেশখালীতে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০৬

কক্সবাজারের মহেশখালীতে বজ্রপাতে রাজিব (১১) নামে  এক স্কুলছাত্র মারা গেছে। সোমবার সকাল সোয়া ৯টার দিকে মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

 

রাজিব কেরুনতলী এলাকার মো. মফিজুর রহমানের ছেলে। সে হোয়ানক আব্দুল মাবুদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

আরো পড়ুন : চকবাজারে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রীয় শোক চলছে

স্থানীয় বাসিন্দা মো. জাফর আলম জানান, দমকা হাওয়া ও গুড়ি গুড়ি বৃষ্টির সময় হোয়ানক মইগ্যাঘোনা এলাকায় লবণ মাঠে যাচ্ছিল রাজিব। এ সময় বজ্রপাত হলে পথেই তার মৃত্যু হয়।

 

 

ইত্তেফাক/ইউবি