আলমডাঙ্গায় অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১৫

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বগাদী গ্রামের একটি পানবরজ থেকে পুলিশ অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৪৫) মৃতদেহ উদ্ধার করেছে। সোমবার বেলা ১১টায় আলমডাঙ্গা থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
   
পুলিশ জানায়, আলমডাঙ্গা উপজেলার ভোগাইলবগাদি গ্রামের কৃষকরা সকালে মাঠে কাজ করতে যায়। এ সময় একই গ্রামের রশিদুল মিয়ার পান বরজে এক ব্যক্তির ক্ষত বিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

আরও পড়ুনঃ খুলনায় সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্যকর্মী নিহত

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বগাদী গ্রামের আব্দুর রশিদের পানের বরজের ভেতর থেকে অজ্ঞাত পরিচয় ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যাক্তিকে লোহার রড দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়েছে। হত্যার কারণ ও নিহতের পরিচয় উন্মোচনের চেষ্টা চলছে।’

ইত্তেফাক/নূহু