সিলেটে স্কুলছাত্র হত্যার ঘটনায় দুজন আটক

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০২

নগরীর হাউজিং এস্টেটে ছুরিকাঘাতে স্কুলছাত্র সাহেদ আহমদ (১৬) নিহতের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। আটক দুজন হলো, দর্শনদেউড়ি এলাকার খছরু আহমদের ছেলে কাওসার আহমদ রাহি (১৫) এবং হাউজিং এস্টেট এলাকার তজব আলীর ছেলে মারুফ আহমদ (২০)।

গত রবিবার রাতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত এই হত্যাকাণ্ডের ক্লু খুঁজে পায়নি পুলিশ। পুলিশ জানায়, তারা ক্লু উদ্ধারের চেষ্টা করছে।

আটক দুজন কাওসার আহমদ রাহি (১৫) মারুফ আহমদ (২০)

উল্লেখ্য, রবিবার রাত সাড়ে ৮টায় সাহেদ ও তার আরো চার বন্ধু মিলে হাউজিং এস্টেট এলাকায় আড্ডা দিচ্ছিল। এ সময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে আহত সাহেদ সেখানকার আর্কেডিয়ার সামনে থেকে দৌড়ে কাউন্সিলর অফিসের সামনে গিয়ে পড়ে যায়। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ বেনাপোল সীমান্তে সোনার বারসহ একজন আটক

নিহত সাহেদ নগরীর চৌকিদেখি এলাকার মৃত আব্দুল খালেকের পুত্র। সে ব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল। সূত্র জানায়, এক বছর আগে সে পড়ালেখা ছেড়ে দেয়।

ইত্তেফাক/নূহু