সারাদেশে সাংবাদিক নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে গৌরনদীতে প্রতিবাদ

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ১৫:২৯

সারাদেশে সাংবাদিক নির্যাতন ও ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃত সাংবাদিকদের মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বরিশালের গৌরনদীতে আজ সকালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে।

গৌরনদী উপজেলা প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির যৌথ উদ্যোগে সোমবার সকাল ১০টায় বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক জহুরুল ইসলাম জহির, মোঃ আসাদুজ্জামান রিপনসহ অন্য সাংবাদিক নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ দেবী শেঠির পরামর্শে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার যুগান্তরের কেরানীগঞ্জ প্রতিনিধি আবু জাফর ও লোহাগড়া প্রতিনিধি সেলিম উদ্দিনসহ সকল সাংবাদিকদের মুক্তির এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

ইত্তেফাক/নূহু