ময়মনসিংহের গৌরীপুরে কাভার্ডভ্যান ও মোটর সাইকেলের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছে। সোমবার ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুর উপজেলার ফতেপুর পল্লী বিদ্যুৎ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ফতেপুর পল্লী বিদ্যুৎ মোড়ে ময়মনসিংহগামী কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট, ২২-৬০৯৩) বর্ধনপাড়ামুখী একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী মিলন (২৫) নিহত হয়। এ সময় অপর দুই মোটরসাইকেল আরোহী স্বপন (২৩) ও শিমুল (২৩) আহত হয়।
আরও পড়ুনঃ যশোরে শ্বশুরবাড়িতে যুবকের রহস্যজনক মৃত্যু
আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হাতাহত সকলের বাড়ি উপজেলার ধুরুয়া গ্রামে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাভার্ডভ্যাটি আটক করেছে।
ইত্তেফাক/নূহু
