গোপালগঞ্জের কোটালীপাড়ায় অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কোটালীপাড়া উপজেলার রামশীল এলাকার পয়সা নদী থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
আরো পড়ুনঃ ওসমানীনগরে ডাকাত সর্দার সুহেল গ্রেফতার, স্থানীয়দের মাঝে স্বস্তি
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানিয়েছেন, ‘স্থানীয়রা নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে, লাশটি অন্য কোনো জায়গা থেকে ভেসে এসেছে।’
ইত্তেফাক/নূহু

