সাভারে নারীসহ অজ্ঞাত দুইজনের মরদেহ উদ্ধার

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ২১:২৫

সাভারে পৃথক স্থান থেকে এক নারীর অর্ধগলিত মৃতদেহসহ অজ্ঞাত দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সাভারের রাজফুলবাড়িয়া এবং আমিনবাজার তুরাগ নদীর দ্বীপনগর এলাকা থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়।

আমিনবাজার নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, সকালে তুরাগ নদীর দ্বীপনগর এলাকায় অজ্ঞাত পরিচয় (৩০) এক নারীর অর্ধগলিত মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে। 

আমিনবাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক  (এসআই) জামাল হোসেন বলেন, নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের সময় তার গায়ে হলুদ রংয়ের সেলোয়ার কামিস এবং কালো বোরকা পরিহিত অবস্থায় ছিলো। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

আরও পড়ুনঃ পলাশে ৪ শতাধিক গ্রামবাসীর বিরুদ্ধে পুলিশের মামলা

অন্যদিকে সকালে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকার রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয় (৫০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তি সড়ক দুর্ঘটনায় মারা গেছে বলে ধারণা করছে সাভার মডেল থানা পুলিশ। 

ইত্তেফাক/নূহু