রাজবাড়ীতে ট্রাকচাপায় শিশু নিহত

আপডেট : ১১ মার্চ ২০১৯, ১৫:৪৭

রাজবাড়ী ট্রাকচাপায় এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম ঈশা (৩)। সে সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বানিবহ গ্রামের মো. চান্দু বিশ্বাসের মেয়ে। সোমবার সকাল ৯টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বানিবহ বাজারের চাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বানিবহ বাজারের দোকান থেকে তেল নিয়ে (ফরিদপুর মেট্টো -ট-২১২) ট্রাকটি রাজবাড়ীর উদ্দেশে ছেড়ে যায়। এ সময় ঈশা তার বাবা এবং ভাইয়ের সঙ্গে বাজারে কেনাকাটা শেষ করে বাড়ি ফিরছিলো। তখন এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে রাখে।

আরও পড়ুনঃ মোরেলগঞ্জে আড়াই মাসের শিশু চুরি, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার মো. নাহিদ রায়হান ট্রাক চাপায় নিহত ঈশার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু