বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ফেরিঘাট এলাকায় এক পান ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম লোকমান মাঝি (৫৫)। পৌরসভার বারইখালী ১ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আছমত আলী মাঝির পুত্র। হত্যাকারী সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে।
জানা গেছে, লোকমান মাঝির সঙ্গে প্রতিবেশী ইউনুছ হাওলাদারের বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব চলছিল। ঘটনার দিন বেলা ১২টার দিকে এ দ্বন্দ্বের জের ধরে ইউনুছ হাওলাদারের (৪৫) বেধড়ক মারপিটে মারা যায় লোকমান মাঝি। এ সময় মারপিটে আহত হয়েছে স্ত্রী নেহেরু বেগম(৪৫)।
ইউনুছ বারইখালী ইউনিয়নের সুতালড়ী গ্রামের সুলতান হাওলাদারের পুত্র। পুলিশ নিহতের লাশ উদ্ধার ও ঘাতক ইউনুছকে আটক করেছে।
আরও পড়ুনঃ মুসলিম লীগের মতো বিলীন হয়ে যাবে বিএনপি: নাসিম
থানা অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম জানান, ‘জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। ঘাতক সন্দেহে ইউনুছকে আটক করা হয়েছে।’
ইত্তেফাক/নূহু
