নরসিংদীতে কাভার্ড ভ্যান চাপায় স্কুলছাত্র নিহত

আপডেট : ২১ মার্চ ২০১৯, ১৭:৪৬

নরসিংদীর বেলাবতে কাভার্ড ভ্যান চাপায় রাব্বি মিয়া নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও একজন। বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা সিলেট মহাসড়কের বেলাব উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত রাব্বি বেলাব উপজেলার হোসেন নগর গ্রামের ফরিদ মিয়ার ছেলে। সে হোসেন নগর পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাব্বি মিয়া ও তার এক সহপাঠী খেলাধুলা করতে যাওয়ার উদ্দেশ্যে বাইসাইকেলে মহাসড়ক পার হচ্ছিলো। এ সময় ভৈরব থেকে আসা ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। ঘটনাস্থলে রাব্বির মৃত্যু হয়।

আহতাবস্থায় তার সহপাঠীকে হাসপাতালে নেওয়া হয়।। এখন সে আশংকামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আরও পড়ুনঃ বাঘাইছড়ি হত্যাকাণ্ডে গঠিত তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূঁইয়া কাভার্ড ভ্যান চাপায় রাব্বির মৃত্যর তথ্য নিশ্চিত করে বলেন, ‘ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করেছে হাইওয়ে পুলিশ’।

ইত্তেফাক/নূহু