মানিকগঞ্জের ৬ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ জয়ী

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১১:০৩

মানিকগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগ প্রার্থী মো: ইস্রাফিল হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ তোতা ও মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা ইসলাম নির্বাচিত। সাটুরিয়া উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী আব্দুল মজিদ ফটো, ভাইস চেয়ারম্যান আবুল বাশার, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি আক্তার নির্বাচিত।

ঘিওর উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান, ভাইস চেয়ারম্যান ইসতিয়াক আহম্মেদ শামীম, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা নির্বাচিত। শিবালয় উপজেলায় আওয়ামী লীগ প্রাথী রেজাউর রহমান জানু, ভাইস চেয়ারম্যান লালন ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আক্তার নির্বাচিত।

দৌলতপুর উপজেলায় নূরুল ইসলাম রাজা, ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আবুল, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার নির্বাচিত। হরিরামপুর উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী দেওয়ান সাইদুর রহমান, ভাইস চেয়ারম্যান মো. আজিম খান, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম সাজেদা চৌধুরী নির্বাচিত। 

সিংগাইর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মুশফিকুর রহমান খান হান্নান, ভাইস চেয়ারম্যান রবিউল আলম উজ্জ্বল, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার নির্বাচিত।

ইত্তেফাক/আরকেজি