পঞ্চাশোর্ধ আয়েশা বেগমের অপরাধ মেয়ে মাদরাসা থেকে ফিরবে তাই তার খাবার রান্নার জন্য জ্বালানী সংগ্রহে মরা গাছের ডাল কুড়াতে যাওয়া। এ অপরাধে তাকে নৌকার বৈঠা দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিবেশী মনির খাঁ। বৈঠার আঘাতে কপাল ও মাথা ফেটে গিয়েছে আয়েশা বেগমের।
এ ঘটনায় রক্তাক্ত জখম আয়েশাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন ঠিক মতো কথাও বলতে পারছেন না আয়েশা বেগম। ঘটনাটি ঘটেছে গত বুধবার (২৭ মার্চ) পটুয়াখালীর কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামে।
হাসপাতালে গিয়ে দেখা যায়, অসুস্থ মায়ের বেডের পাশে বসে চোখের জল ফেলছে রজপাড়া দ্বীন এলাহী দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী রিনা। মায়ের ওপর এ হামলায় জড়িত মনির খাঁর শাস্তি দাবি করে রিনা বলে, ‘খালের পাশে পড়ে থাকা গাছের মরা ছোট ডাল সংগ্রহ করছিলো তার মা। এ ডাল কুড়ানোর অপরাধে তার মায়ের ওপর এ হামলা করে।’
আরও পড়ুনঃ ভাণ্ডারিয়ায় উচ্চ শব্দে মাইক ব্যবহারে প্রশাসনের হস্পক্ষেপ কামনা
এ ঘটনায় থানায় মামলা করা হবে বলে আহত আয়েশার মা রিজিয়া বেগম জানান।
ইত্তেফাক/নূহু
