যশোরের চৌগাছা উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. মোস্তানিছুর রহমান লাড্ডু নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে। তিনি পেয়েছেন ৫৫ হাজার নয়শ ৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী এসএম হাবিবুর রহমান আনারস প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার পাঁচশ ৪৬ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের আহ্বায়ক দেবাশীষ মিশ্র জয় (মাইক প্রতীক) ২২ হাজার ছয়শ ৫৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জসিম উদ্দীন (বই প্রতীক) পেয়েছেন ১৯ হাজার দুইশ ৭৯ ভোট।
আরো পড়ুন: শুরু হচ্ছে ‘ওয়াও ঢাকা ২০১৯ ফেস্টিভ্যাল’
মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমিন নাহার পপি (বৈদ্যুতিক পাখা) ২২ হাজার সাতশ ৫৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাছিমা খানম (কলস) পেয়েছেন ২২ হাজার সাতশ ৪৩ ভোট।
ইত্তেফাক/অনি

