নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ১২:৫১

নাটোরে দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে এই দুটি সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিংড়া উপজেলার লালোর গ্রামের বায়েজিদ হোসেনের কন্যা সাবিহ (৭) এবং অজ্ঞাত এক ট্রাকচালক।

আরও পড়ুন: সবার আগে নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে সিংড়া উপজেলায় লালোর এলাকায় ট্রাক্টরের চাপায় সাবিহা নামের এক শিশুর মৃত্যু হয়। বিষয়টি সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম নিশ্চিত করেছেন।

অপরদিকে শহরের রাত ২টায় হরিশপুর বাইপাস এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত এক ট্রাকচালক গুরুতর আহত হন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এমআরএম